টিকাদান কার্যক্রম
রাড্ডা সেন্টারে ফিরল নিজস্ব সাইনবোর্ড, পুলিশি প্রহরায় চলছে টিকাদান
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের কয়েক দিন পর প্রতিষ্ঠানটির নিজস্ব সাইনবোর্ড আবার টানানো হয়েছে। সোমবার সকালে হামলার পর লাগানো অন্য সাইনবোর্ড সরিয়ে ক্লিনিকটিকে দখলমুক্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ভবনে সংস্কারকাজের পাশাপাশি টিকাদান ও স্বাস্থ্যসেবা কার্যক্রমও চালিয়ে যাচ্ছেন কর্মীরা।